মালদায় যাত্রীবাহী নৌকায় বাজ পড়ে নিহত চার,আহত পনের

Spread the love

রোজদিন ডেস্ক: মালদার পারলালপুরের শিবপুর ঘাটে যাত্রীবাহী নৌকায় বাজ পড়ে চারজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পনের জন। মঙ্গলবার মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে যাত্রীদের নিয়ে একটি যাত্রীবাহী নৌকা শিবপুর ঘাটে পৌঁছয়। নৌকাটি পাড়ের কাছে আসার সময় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামে। বাজ পড়ে নৌকার যাত্রীরা জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা চারজন কে মৃত ঘোষণা করেন। আচমকা এই ভয়ানক ঘটনা য় ফেরিঘাটে আতঙ্ক ছড়ায়। অসহায়, আহত যাত্রীদের আর্তনাদ, হাহাকারে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। মৃত রা হলেন,আসাদুল্লাহ শেখ, এক্রামুল শেখ, আনসার শেখ ও কচি শেখ। তাঁরা সকলেই মালদার বৈষ্ণব নগরের পারলালপুরের বাসিন্দা। বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক ঘটনা হয়। গঙ্গার দু পারেই এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*