১০টা

Spread the love
  1. বাজেট বক্তৃতার জবাবি ভাষণে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিগত সরকারের আমলের সমস্ত দপ্তরের কার্যক্রমের ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে বলে জানালেন তিনি।
  2. তারাতলা বিপর্যয়ের ঘটনায় এবার সিটের জালে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে আটক করা হয়েছে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
  3. নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে গ্রেফতার আরও ১। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬। ধৃতের নাম আনিসুর রহমান।
  4. ধসের জেরে বন্ধ এনএইচ ১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক এনএইচ ১০-এ যান চলাচল সম্পূর্ণ ব্যাহত।
  5. সেবকের কাছে ধস, ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
  6. বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিশ্বজ্যোতি যুক্ত ছিলেন। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর।
  7. কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন, তার সমর্থন করছি। তদন্তে যাঁদের যাঁদের নাম বলেছেন, যদি সত্যি তাঁরা জড়িত বলে অভিযোগ থাকে বা তাঁদের দায় থাকে, তাহলে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক। অবৈধ নির্মাণ প্ল্যান নিয়ে যে অভিযোগগুলি উঠছে, সেটা ঠিক কি না তো জানা নেই।
  8. বৃহস্পতিবার প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেন তাঁরা।
  9. ভাঙড়ের নাটাপুকুর এলাকায় মাঠে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের।
  10. তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের তদন্তে সিট গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।‌ ধৃতদের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে, জানিয়েছেন অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*