অপারেশন সিঁদুরের ছয় সেনা শহিদের নাম প্রকাশ করলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘ এক বছরের বেশি সময়ের পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানে শহিদ সেনাদের নাম প্রকাশ করলো কেন্দ্র। নিউ দিল্লির ত্যাগ চক্রে ছয় সেনা শহিদের নাম দেওয়া হয়েছে,যাঁরা কেন্দ্রের অপারেশন সিঁদুর অভিযানে প্রাণ হারিয়েছিলেন।

তাঁরা হলেন, সুবেদার মেজর পবন কুমার, রাইফেল ম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুদ মুরলিনায়েক, হাবিলদার সুনীল কুমার সিং ও সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

তাঁদের মধ্যে দুজন সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার পেয়েছেন৷ রাইফেল ম্যান সুনীল কুমারকে বীর চক্র ও সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে বায়ুসেনা পদক প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান হয়। এর আগে ২২ এপ্রিল পহেলগাঁও এ ২৬ জন সাধারণ মানুষকে চরম নৃশংসভাবে হত্যা করেছিল নিষ্ঠুর সন্ত্রাসবাদীরা। কিন্তু আচমকাই এই অপারেশন সিঁদুর অভিযান বন্ধ হয়ে যায়।

কেন্দ্রের বিজেপি সরকার এই অভিযানের সাফল্য দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ায়।

দীর্ঘ এক বছর পর দেশের জন্য প্রাণ দেওয়া ওই অভিযানে শহিদ সেনাদের নাম প্রকাশ করলো কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*