আরো ১২

Spread the love
  1. আগামী ৩ জুলাই রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অংশ নেবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে। থাকবেন সব বিধায়করা।
  2. তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগ, কলকাতা পুরসভার ১০৪ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ।
  3. তারাতলায় এখনও চলছে প্রাণের খোঁজ। স্নিফার ডগের পাশাপাশি আধুনিক ক্যামেরা বসিয়েও চলছে তল্লাশি।
  4. তারাতলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি জানাল কালীঘাট তৃণমূল।
  5. কলকাতা, হাওড়া, বিধাননগরের পর কামারহাটি, বরানগর ও দক্ষিণ দমদম পুর এলাকাতেও নির্মাণকাজ বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  6. সল্টলেকের সেক্টর ২ এর বহুতল থেকে মরণঝাঁপ যুবতীর। নাম ইমন রায়, বয়স ৩৮। তদন্তে বিধাননগর পূর্ব থানা।
  7. ইস্ট ক্যালকাটা মেট্রোপলিটন এলাকায় পাঁচশোরও বেশি বেআইনি। জেলা প্রশাসনের তিন শীর্ষকর্তাকে তলব করল কলকাতা হাইকোর্ট।
  8. জালিয়াতি করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত মূল অভিযুক্ত।
  9. ঘটনার প্রায় এক বছর পর ধরা পড়ল সেই সাইবার জালিয়াত। ধৃতের নাম মোকুলেশর রেজা। অসমের রাঙাপানি থেকে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
  10. মধ্যপ্রদেশে মহরমের মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ১০।
  11. ঝাড়খণ্ডে গত দু’দিনে বজ্রপাতে ১২ জনের মৃত্যু।
  12. ইতালির রোমে শিশু-সহ তিন বাংলাদেশিকে নৃশংস ভাবে খুন।
  13. ফের ভূমিকম্প বিপর্যস্ত ভেনেজুয়েলায়, কম্পনের মাত্রা ৪.৯। এদিকে ভূকম্পে মৃতের সংখ্যা ন’শো ছাড়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*