দশে দশ

Spread the love
  1. আজ বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি।
  2. সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে গঠিত হবে কমিটি, সূত্রের খবর।
  3. বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়। আজ বিধানসভায় বিল পেশ বিজেপি সরকারের।
  4. তৃণমূল জমানার ওবিসি আইন সংশোধন ও বাম আমলের আইন বদলে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা বৃদ্ধি। আজ  বিধানসভার পেশ ওবিসি সংক্রান্ত দুটি সংশোধনী বিল।
  5. খুলনাই ও তিস্তা নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
  6. মেদিনীপুর শহরের রবিবার রাতে শরৎপল্লী এলাকায় এক সোনা ব্যবসায়ীকে মারধর করে তার ব্যাগ পত্র ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। পালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
  7. সরকারি নির্দেশ উপেক্ষা করেই প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক বয়েজ় স্কুলের এক শিক্ষক। ছেলে-মেয়েদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ। একইসঙ্গে বিদ্যালয়ের মর্নিং সেকশনের ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।
  8.  আবহাওয়া অফিস জানিয়েছে,  চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। শনিবার কলকাতা-সহ সাত জেলায় ভারী বৃষ্টির  সম্ভাবনা। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
  9. ফের একবার আমেরিকা ও ইরান একে অপরের উপরে হামলা থামাতে সম্মতি জানাল। আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি হবে দুই দেশ।
  10.  রবিবার মাঝরাতে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*