আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

Spread the love

রোজদিন ডেস্ক :

আফগানিস্তান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন প্রাণ হারালেন। গত শনিবার রাতে করাচির আধা সামরিক বাহিনীর ঘাঁটি তে হামলার পালটা এই অভিযান চালায় পাকিস্তান। সূত্রে র খবর, রবিবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এই বড় মাপের অভিযান হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সমাজ মাধ্যমে জানান, সাম্প্রতিক জঙ্গি হানার জবাবে এই অভিযান চালানো হয়। যেখান থেকে জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছিল, সেখানে নিশানা করে এই অভিযান হয়েছে।

আফগানিস্তানের পক্ষে এখন অবধি কোন বিবৃতি মেলেনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে তেহরিক এ তালিবান পাকিস্তান একাধিকবার পাকিস্তানে হামলা চালিয়েছে। উভয় দেশের সম্পর্ক ক্রমেই তলানিতে নেমেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আরও জানান,এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল, টিটিপি-র আস্তানা, গোপন আস্তানাগুলি নির্মূল করা। সেই অনুযায়ীই অভিযান করা হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*