দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, আম্বালায় গর্তে পড়ে যাওয়া শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, হরিয়ানার আম্বালায় আজ কাকভোরে গভীর গর্ত থেকে চার বছরের নিরভাইর সিং-এর মৃতদেহ উদ্ধার করা হোল। মর্মন্তুদ এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে।
মঙ্গলবার ভোরে ধানেওরা গ্রামে এক মাঠে ২২০ ফুট গভীর এক গর্তে শিশু নিরভাইর পড়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, মাঠে তার দাদু কাজ করছিলেন, বাবা মনজিতের সঙ্গে দাদুকে খাবার দিতে গেছিল ছোট্ট নিরভাইর। দাদু, বাবা খেতে কাজ করার সময় সম্ভবত সে মুখ খোলা গভীর গর্তটি দেখতে পায় ও তার ভিতর খেলাচ্ছলে মাটি দিতে শুরু করে। গর্তের পাশের নরম মাটিতে সে ভিতরে উঁকি দিতে গিয়ে তা ধসে পড়ে যায়। ছোট্ট ছেলের আর্ত চিৎকার শুনে তাঁরা দৌড়ে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। নিজেরা না পেরে ঘণ্টাখানেক পর উদ্ধারকারীদের খবর দেন। সেনা সহ উদ্ধারকারী দল দ্রুত কাজে নামেন, টানা ২১ ঘণ্টা পর আজ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে উদ্ধার কাজ পর্যালোচনা করেন,শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন।
ডেপুটি কমিশনার অজয় সিং তোমার সহ পদস্থ আধিকারিকরাও সেখানে যান। এই ঘটনায় যাঁরা জড়িত (বোর ওয়েল খুঁড়ে তার মুখ খুলে রাখা) তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ডেপুটি কমিশনার এই ভাবে গভীর ভাবে খোঁড়া গর্ত মুখ খোলা অবস্থায় না রাখতে কৃষকদের আর্জি জানান।।
কয়েক সপ্তাহ আগে পঞ্জাবের হোশিয়ারপুরে ২০/৩০ ফিট নীচে পড়ে যাওয়া এক চার বছরের শিশুকে নয় ঘণ্টার আপ্রাণ চেষ্টা য় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবার আর তা হোল না। মর্মন্তুদ এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।
উল্লেখ্য, ২০০৬ সালে ৪৮ ঘণ্টার চেষ্টার শিশু প্রিন্সকে জীবিত উদ্ধার করা হয়। যা দেশব্যাপী সাড়া জাগিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*