- নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মাতৃশক্তি, নারী শক্তিকে অন্তর থেকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেব। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা অনেকটাই এগিয়ে গেলাম। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। ২৬ লক্ষ আবেদন বাদ পড়েছে। কারণ, তাঁরা মাপকাঠি পূরণ করতে পারেননি। ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। বাকিদের টাকা আজ রাতের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে যাঁদের নাম বিবেচনার জন্য রয়েছে, তাঁদেরও এই যোজনায় বিবেচনা করা হয়েছে।
- মন্দির-সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে বিধায়ক রত্না দেবনাথের বক্তব্য, তাঁর উদ্দেশ্য ছিল এলাকার বিভিন্ন মন্দিরকে নিয়ে একটি ট্রাস্ট গঠন করা, যাতে প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় থাকে এবং মন্দিরগুলির উন্নয়ন সঠিক ভাবে করা যায়। এ বিষয়ের সঙ্গে ‘অর্থলোভ’-এর কোনও বিষয় নেই।
- রত্না দেবনাথের উপস্থিতিতেই আইএমএ অডিটোরিয়ামের নাম হলো অভয়া অডিটোরিয়াম। ৯ তারিখের মধ্যে অভয়া তদন্তে কিছু একটা করুন, আর্জি রত্না দেবনাথের
- নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে এদিন যোগ দিলেন আইএএস কৃষ্ণ গুপ্ত। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ প্রায় দশ মাস পর নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কৃষ্ণ গুপ্ত।
- গ্রেপ্তার প্রাক্তন টিএমসি কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
- কালীগঞ্জে বৈঠকের মাঝেই আক্রান্ত হন মহুয়া। মহুয়াকে লক্ষ্য করে কাদা-গোবর ছোড়া হয়েছে বলে অভিযোগ।
- ২০২১ সালের নারকেলডাঙায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পুলিশের অবসরপ্রাপ্ত এসি (তৎকালীন ওসি নারকেলডাঙা ) শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল আদালতে।
- দাম কমল বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল-এর। এটিএফের দাম লিটার প্রতি ১১০ টাকায় কমে এল।

Be the first to comment