রাজ্যে অভিষেক ব্যানার্জির সেবাশ্র‍য়ের অনিয়মের অভিযোগের তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: নির্বাচনের কয়েক মাস আগে ডায়মন্ড হারবার সহ রাজ্যের কয়েক জায়গায় সেবাশ্র‍য় ক্যাম্প খুলে তাক লাগিয়ে দিয়েছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। বিশাল মাপের এই স্বাস্থ্য শিবিরের চোখ ধাঁধানো ব্যবস্থাপনায় মুগ্ধ হয়েছিলেন বহু মানুষ। প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁকে।
রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় নিয়ে ই উঠেছে গুচ্ছ গুচ্ছ অনিয়মের অভিযোগ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার জানিয়েছেন, এই সব অভিযোগ যখন এসেছে, তখন পুলিশ,প্রশাসন তদন্ত করবে।
ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস বুধবার সেবাশ্র‍য় নিয়ে পুলিশে এক গুচ্ছ অভিযোগ জানিয়েছেন।
ঘটনা চক্রে এইদিন সন্ধ্যায় ওই এলাকার বিষ্ণুপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালের নতুন ইউনিট উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সেবাশ্রয়ের বিপুল অনিয়মের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে এস পি আছেন। তিনি তদন্ত করবেন। জেলাশাসক, স্বাস্থ্য দফতরের যা সাহায্য লাগবে তা করা হবে। যে সব অভিযোগ এসেছে, তা গুরুতর অপরাধ বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। আর অপরাধ হলে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা করা হবে বলে জানিয়ে দেন।
মুখ্যমন্ত্রী র এই কড়া বার্তায় একাধিক অভিযোগে জর্জরিত অভিষেক ব্যানার্জির বিপত্তি আরও বাড়লো বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
প্রাক্তন সরকারের আমলে হওয়া সেবাশ্র‍য় শিবিরের অনিয়মের তালিকা খুব ই দীর্ঘ। যা তদন্ত হওয়া উচিত বলে বিজেপি নেতা অভিজিৎ দাস মনে করেন।
বিষ্ণুপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালের উন্নত ব্যবস্থার উচ্ছসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। প্রণাম জানান মানব সেবায় নিবেদিত প্রাণ সন্ন্যাসী দের।
এর আগে মুখ্যমন্ত্রী ধন ধান্যে সভাঘরে রাজ্যের বি সি এস আধিকারিক দের সঙ্গে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন।
তাঁদের স্বচ্ছ, দুর্নীতি মুক্ত প্রশাসন, সাধারণের সঙ্গে সংযোগ, সরকারি কাজে গতি আনা ইত্যাদি বার্তা দেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*