এবার ইডি-র নজরে দেবরাজ চক্রবর্তী!

Spread the love

রোজদিন ডেস্ক : 
গতকালই পুরুলিয়া থেকে গ্রেফতার করে তাঁকে কলকাতা নিয়ে আসা হয়েছে। বিধান নগরের প্রাক্তন কাউন্সিলর, সাংসদ অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী এবার ই ডি র নজরে বলে জানা গেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা, ভয় দেখানো সহ একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কি ভাবে তিনি এত কোটি কোটি টাকার সম্পত্তি করলেন, তা নিয়ে নড়ে চড়ে বসেছে ইডি ও। সূত্রের খবর, এই সব অভিযোগের প্রামাণ্য নথি জোগাড় করতে তৎপর হয়েছেন ইডি আধিকারিকরা। তা মিললে দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলে তাঁরাও তদন্তে নামবেন।
আজ ভোরে ধৃত তৃণমূল নেতাকে বাগুইহাটি থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে দশ জন প্রোমোটার থানায় অভিযোগ করেছেন। জোর করে টাকা আদায়, কাজ বন্ধ করে দেওয়া সহ বহু অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারির অভিযোগ, তেরশো কোটি টাকার বেশি সম্পত্তি আছে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির। উত্তর ২৪ পরগণায় অভিষেক ব্যানার্জি র ডান হাত ছিলেন দেবরাজ। ওঁর গ্রেফতার শুধু সময়ের অপেক্ষা ছিল
আজ তাঁর গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। তরুণজ্যোতি তেওয়ারির উপস্থিতিতে আজ বাগুইহাটিতে রীতিমত ঢাক ঢোল বাজিয়ে তা উদযাপন চলে।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে বলেন, যাঁর (দেবরাজ চক্রবর্তী) গ্রেফতার হওয়ার তা হয়েছে। মেধাবী পড়ুয়াদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কাদের হাত থেকে সন্তানরা পুরস্কার নিচ্ছে তা ভেবে দেখা উচিত।
দেবরাজ চক্রবর্তী সহ তৃণমূলের বিভিন্ন নেতাদের বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে তাঁর এই কটাক্ষ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*