পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় চালু সাইবার হেল্পডেস্ক। আজ থেকে শুরু হচ্ছে সাইবার হেল্প লাইন। চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোন করা যাবে ১৯৩০ নম্বরে।
  2. নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু মহিলা হেল্পলাইন। দুর্গা স্কোয়ার্ডও হবে এক মাসের মধ্যে। দুর্গা স্কোয়াড বাহিনী চলবে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে। ২১৩ টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন। যোগ্য প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
  4. বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরে বোমা হুমকি। জারি হয়েছে বিশেষ সতর্কতা।
  5. ধৃত তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীকে নিয়ে পুলিশের গাড়ি আদালত চত্বরে ঢুকতেই শুরু হয় ডিম-বৃষ্টি। পুলিশের গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি ভাবে ছোড়া হয় ডিম।
  6. এসবিএসটিসি আরও পাঁচটি নতুন ইলেকট্রিক বাস নিয়ে এলো। আগামী কয়েকদিনের মধ্যে বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তায় চলবে।
  7. কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির নেত্রী তথা সাংসদ জয়াকে গাড়িতে নিয়ে গেলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।
  8. শওকত মোল্লাকে জীবনতলার রাস্তায় হাঁটাল পুলিশ। বাজছে মাছ চোর গান।
  9. দুর্নীতির অভিযোগে বেলডাঙা শহর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাজাহরুল হক গ্রেপ্তার।
  10. পুলিশের জালে গ্রেপ্তার এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের মাগুরা জেলার বাসিন্দা ওই মহিলা, নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। বয়স আনুমানিক ২১ বছর।
  11. কলকাতার দুই অন্যতম প্রধান পুণ্যভূমি কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরকে এবার যুক্ত করতে চলেছে ট্রাম পরিষেবা। বুধবার বণিকসভার অনুষ্ঠানে এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানিয়েছেন  পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
  12. ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। অসুস্থ থাকায় ইস্তফা দিয়েছেন তিনি।
  13. এনআইএ–এর হাতে ধৃত আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে বুধবার কলকাতার সিটি সেশন কোর্টের বিশেষ আদালতে পেশ করা হয়। সাকির আলিকে আগামী ৩ জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএ-র দাবি, ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে মোট ৩৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তার ফরেন্সিক পরীক্ষা হবে।
  14. অনুব্রত মণ্ডলের জোর ধাক্কা আদালতে। ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করল সিউড়ির জেলা আদালত।
  15. ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেডকে সামনে রেখে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটা খতিয়ে দেখে সবিস্তার রিপোর্ট দিতে বলা হয়েছে আবগারি কমিশনার রাজু মিশ্রকে। ইতিমধ্যেই ওই ঘটনায় তিন অভিযুক্ত আধিকারিককে বদলি করা হয়েছে জিএসটি বিভাগে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*