রোজদিন ডেস্ক :
মাত্র দুমাস আগে বিয়ে হওয়া এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে দিল্লির লোধি কলোনিতে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত তরুণীর পরিবারের অভিযোগ, পণের দাবিতে তাঁকে শ্বশুর বাড়ির লোকজন খুন করে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করছেন। আকৃতি (২৮) একটি সংস্থায় সেলস এক্সিকিউটিভের কাজ করতেন। গত ২৪ এপ্রিল তাঁর বিয়ে হয়। লোধি কলোনির পালিকা কুঞ্জের এনডিএমসি ফ্ল্যটের বাইরে তাঁর দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি কোথা থেকে, কিভাবে পড়ে গেছেন, পুলিশ তদন্ত করছে।
আকৃতির ভাই এর অভিযোগ, তিনি খুবই সাহসী, দৃঢ়চেতা ছিলেন, তিনি কখনোই আত্মহত্যা করতে পারেন না। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। পুলিশ পুরো বিষয়ে তদন্ত করছে।

Be the first to comment