রোজদিন ডেস্ক :
বারুইপুরে বালিকাকে ধর্ষণ, খুনের নৃশংস ঘটনায় নিন্দার ভাষা নেই বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ জানান। বলেন,অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক এই ঘটনায় বাংলার মানুষ হিসাবে লজ্জা ঢাকার কোন জায়গা নেই। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে ছেড়ে দেয়। পরে জনতার আন্দোলনের চাপে ফের গ্রেফতার করে। আগামীকাল তিনি ও দলের এক প্রতিনিধি দল ওখানে যাবেন।
শুভঙ্কর সরকার আরও বলেন, জনরোষে একজনকে পিটিয়ে মারা হয়েছে বলে জানা গেছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের আমলেও কেন এই সব হচ্ছে? বিজেপিকে বিঁধে বলেন, হাথরস, উন্নাওকে মনে পড়ায়! প্রাক্তন সরকারের আমলে শিশু থেকে বয়স্ক কেউ এই ধরনের অত্যাচার থেকে বাদ যায়নি। ডবল ইঞ্জিন সরকারের দু মাসের মধ্যে এমন ঘটনা কেন প্রশ্ন তোলেন। নারী সুরক্ষায় যেন কোন আপস না হয় জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এই দুর্ভাগ্যজনক ঘটনায় সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর নেপথ্যে কোন রাজনৈতিক চক্রান্ত আছে কিনা প্রশ্ন তোলেন। নিহত বালিকার পরিবারকে সহায়তা করার জন্য সরকারকে আর্জি জানান তিনি।

Be the first to comment