- বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরও এক। রাতভর তল্লাশির পরে আটক করা হলো আরও তিন সন্দেহভাজনকে। ফলে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ বা ক্যাপ-এর মাধ্যমে প্রথম দফার কলেজে ভর্তি প্রক্রিয়া সফল ভাবে শেষ হয়েছে। রবিবার সমাজমাধ্যমে এই তথ্য তুলে ধরে পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছরের তুলনায় চলতি বছর কলেজে আবেদন ও ভর্তির হারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দিক।
- ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
- চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের বিজেপি নেত্রী মৌসুমি দত্তর বিরুদ্ধে। আরও অভিযোগ, যিনি টাকা দিয়েছিলেন, কাজ না–পেয়ে তিনি টাকা ফেরত চাওয়ায় সপার্ষদ মৌসুমি সেই ব্যক্তি ও তাঁর ভাইকে বেধড়ক মারধর করেছেন। তাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি দুই ভাই ওমপ্রকাশ প্রসাদ ও প্রেমপ্রকাশ প্রসাদ। ঘটনায় মৌসুমি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দুর্গাপুর থানায়।
- শওকত মোল্লার ভাইয়ের দোতলা বাড়িতে নোটিস দিয়েছে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছেন শওকতের ভাই। অবিলম্বে তাঁকে বৈধ কাগজপত্র নিয়ে ক্যানিং মহকুমা প্রশাসনের কাছে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।
- সকাল থেকেই কলকাতার আকাশে ঘন কালো মেঘ। রবিবার রাতের পরে সোমবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে শহরে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। একাধিক এলাকায় জলও জমে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সপ্তাহের বাকি দিনগুলিতেও জারি থাকবে বৃষ্টি।
- উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর জলস্তর।
- প্রবল বৃষ্টি ও ধসের জেরে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তাগুলিও জলমগ্ন হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বই-পুনে সড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।
- মহারাষ্ট্রের মুম্বইতে রবিবার রাতে (৫ জুলাই) একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়েন। এদের মধ্যে অধিকাংশই ওই বাড়ির বাসিন্দা।
- কুরলায় রাস্তার ধারের একটি দোকানের উপরে গাছ ভেঙে পড়ায় ইউনূস কুন্দ্রাওয়ালা (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বৃহন্মুম্বই পুরসভা।

Be the first to comment