কামারহাটি র পুরপ্রধান লকেট চ্যাটার্জির দাদা!! বিজেপি রাজ্য সভাপতির কড়া বার্তায় গুঞ্জন দলে!

Spread the love

রোজদিন ডেস্ক: গতকাল ই কামারহাটি পুরসভায় নতুন পুরপ্রধান নিয়ে তোপ দেগেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পরিস্কার জানিয়েছিলেন,কামারহাটি পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে তাঁরা কিছু জানেন না। দলের অনুমতি ছাড়া কেউ যদি নিজেকে চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তা কোন ভাবে মানা হবে না।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর কামারহাটি পুরসভা র চেয়ারম্যান গোপাল সাহা ইস্তফা দেন। সম্প্রতি নতুন চেয়ারম্যান হয়েছেন নির্দল সদস্য সুশান্ত চ্যাটার্জি। তিনি সম্পর্কে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি র দাদা। সূত্রের খবর, এই নিয়ে দলের অন্দরে মতবিরোধ জমে উঠেছে।
পালটা মুখ খুলেছেন সুশান্ত চ্যাটার্জি ও। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কে ভুল বোঝানো হয়েছে বলে তিনি মনে করেন। বলেন, পুরসভায় বিজেপি র পর্ষদ হয় নি। তিনি নির্দল কাউন্সিলর হিসাবেই চেয়ারম্যান হয়েছেন। বিজেপির
কেউ যোগাযোগ করলে তিনি
নিশ্চয়ই সব তথ্য দেবেন।
সূত্রের খবর, বর্তমানে ওই পুরসভার ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জন আছেন। তাঁদের ২৯জনের সমর্থন পেয়ে সুশান্ত চ্যাটার্জি চেয়ারম্যান হয়েছেন৷
লকেট চ্যাটার্জি ও জানিয়েছেন, নতুন চেয়ারম্যান সম্পর্কে দাদা হলেও এই বিষয়ে তাঁর সঙ্গে কোন সম্পর্ক নেই। যা নিয়ম আছে, সেই অনুযায়ী সব হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
উত্তর কলকাতা শহরতলি জেলার বিজেপি সভাপতি চন্ডীচরণ রায় জানিয়ে দেন,কামারহাটি পুরসভায় বিজেপি র কোন প্রতিনিধি নেই। যাঁরা আছেন, তাঁদের নিয়েই পুরবোর্ড হয়েছে। দল যা সিদ্ধান্ত নেবে তাঁরা মানবেন।
২০২২ সালের পুর নির্বাচনে ৩৫ টি আসনের ৩২ টিতেই তৃণমূল জয়ী হয় বলে জানা যায়।। যে তিনজন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন, সুশান্ত চ্যাটার্জি তাঁদের অন্যতম। যা নিয়ে বিজেপি র অন্দরে বিতর্ক জমে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*