রোজদিন ডেস্ক: বিশ্ববিখ্যাত তাজমহল নাকি আদতে তেজো মহালয়া? এই প্রশ্নে এখন সরগরম আইনিক্ষেত্র। এলাহাবাদ উচ্চ আদালত এই বিষয়ে কেন্দ্র ও এ এস আই কে নোটিশ দিয়ে উত্তর প্রদেশের আগ্রা আদালতের একটি নির্দেশ নিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। যা নিয়ে নড়ে চড়ে বসেছে বিভিন্ন মহল।।
দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি বিজয় রথ যত এগিয়ে চলেছে,হিন্দুত্ববাদীদের দাবি ও দাপট ও বেড়ে চলেছে। বাবরি মসজিদ ভেঙে রামমন্দির করে যে বিপুল জয়ের স্বাদ মিলেছে, এবার তাদের নিশানা বিশ্ববিখ্যাত তাজমহল।। সারা বিশ্ব জুড়ে যার আকর্ষণ এটি খন ও অম্লান। এমন একটি অপরূপ স্থাপত্য সৌধে কট্টর হিন্দুত্ববাদীদের নজর ও নিশানা নতুন না। ২০১৫ সালে
তাজমহল ও আদতে হিন্দু মন্দির ছিল, তা জরিপ করার আবেদন খারিজ হয়ে গেছিল আগ্রা আদালতে।।দীর্ঘ দিন পর ফের তা নিয়ে এলাহাবাদ উচ্চ আদালতে আবেদন করেছেন আইনজীবী হরিশঙ্কর জৈন সহ কয়েকজন।। এই মামলায় মূল পক্ষ করা হয়েছে মহাদেব কে। তাঁদের দাবি, তাজমহল আসলে তেজো মহালয়া, যা মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল।
এলাহাবাদ উচ্চ আদালতের বিচার পতি রোহিত রঞ্জন আগর ওয়ালের বেঞ্চ কেন এর জরিপ করা যাবে না, প্রশ্ন তুলেছেন,এই সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সর্বেক্ষণ সংস্থা ( এ এস আই) এর মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। যা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল।
অতীতে এলাহাবাদ উচ্চ আদালত বাবরি মসজিদ , রাম মন্দির নিয়ে অন্যতম কেন্দ্রীয় ভূমিকা নিয়েছিল। পরবর্তী কালে শীর্ষ আদালতে যা মান্যতা পায়।
এবার ফের তাজমহল নিয়ে ও এই রায় নতুন বিতর্ক উসকে দিল বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
তাজমহলের নান্দনিক মূল্যের পাশে ঐতিহাসিক মূল্য ও খুব ই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সঙঘ যে ইতিহাসে মান্যতা দিয়েছে, হিন্দুত্ববাদীরা তা মানতে নারাজ। ফলত এই বিতর্ক নিয়ে শুধু এই দেশ না, সারা বিশ্ব তাকিয়ে আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment