দাঙ্গাকারীরা প্রতিবাদী? প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে সমাজ মাধ্যমে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুরে বালিকাকে নারকীয় অত্যাচারের ঘটনা নিয়ে ব্যাপক জনরোষের শিকার হন এক স্থানীয় যুবক ইন্দ্রজিৎ মন্ডল। গণপিটুনিতে মর্মান্তিক ভাবে প্রাণ হারানো এই যুবক নির্দোষ ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ধৃতদের প্রতিবাদী বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার সমাজ মাধ্যমে এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিশানা করে মুখ্যমন্ত্রী লেখেন,দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? যারা একজন নিষ্পাপ নিরপরাধ যুবককে বাড়ি থেকে এনে শুধু নাম পরিচয় দেখে নির্মমভাবে মারলো তারা প্রতিবাদী? পুলিশের গাড়ি ভেঙে, পুলিশ কে মেরে, এলাকায় অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের তিনি প্রতিবাদী বলছেন?
মমতা ব্যানার্জিকে বিঁধে মুখ্যমন্ত্রী লেখেন, ” আপনি নিজে হেরেছেন ও আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল – নকলের লড়াইতে নাজেহাল! তবু আপনার কোন পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ,মিথ্যাচার ও উস্কানি, এই তিন বদভ্যাস আপনার এখন ও গেল না! এখন ও পরিবর্তন এলো না আপনার মধ্যে? ”
তাঁর পূর্বসূরি কে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, নতুন পশ্চিমবঙ্গে ধর্ষক, নারী শিশুদের নির্যাতন কারীদের কোন ভাবে রেয়াত করা হবে না,তেমন ই নিষ্পাপ, নিরপরাধ কে পিটিয়ে মারারও কঠোর শাস্তি দেবে। ভিড়ের আড়ালে লুকিয়ে সঙ্ঘবদ্ধ অপরাধের দিন শেষ৷ সরকার আইনি উপায়ে এই সব অপরাধীদের শেষ দেখে ছাড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*