ধর্মতলায় শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে এবার হাইকোর্টে তৃণমূল কংগ্রেস

Spread the love

প্রতিবেদন: একুশে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করতে মরিয়া কালীঘাট তৃণমূল। পুলিশের সাড়া না পেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তারা। দলের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে মামলা দায়ের করেছেন। আগামী ১৩ জুলাই, সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথা মেনে ধর্মতলায় সভার অনুমতি চেয়ে আগেই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও লালবাজারের তরফ থেকে কোনও সবুজ সংকেত বা সদুত্তর মেলেনি। অগত্যা সভা করতে আদালতের দরজায় কড়া নাড়ল তারা। ধর্মতলায় ২১ জুলাই পালন করা নিয়ে হাইকোর্টে আরও একটি সমান্তরাল মামলা চলছে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছিল যে, শহরের কোনও প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। অভিযোগ উঠেছে, ২০২৫ সালের ২১ জুলাইয়ের সমাবেশে সেই নির্দেশ অমান্য করা হয়েছিল। সেই কারণে তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের প্রধানদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*