পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত ১ মাসে দেশবাসীর গর্ব করার মতো একাধিক ঘটনা ঘটেছে। মহাকাশে আবারও উড়েছে দেশের পতাকা। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি। সংসদের বাদল অধিবেশন ঠিক ভাবে চলবে এই আশা রাখি।
  2.  সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। ১০ মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
  3. সংসদ ভবনের প্রবেশের গেটের প্রায় কাছাকাছি সিজেপি-র আন্দোলনকারীরা। বিজয় চক থেকে ঢিল ছোড়া দূরত্বে সংসদ ভবনের এই গেট। ওয়াটার ক্যানন, ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে সংসদ ভবন চত্বর।
  4. সংসদে ভবনের ভিতরে প্রধানমন্ত্রী-সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত। বিরোধী দলনেতা-সহ অন্যান্য সমস্ত দলের সাংসদরা উপস্থিত রয়েছেন।
  5. রাম মন্দির প্রণামী চুরির ইস্যু নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করতে হবে, দাবি জানিয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের।
  6. বিধানসভা থেকে মন্ত্রীদের এদিন বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়করা তাঁদের সমস্যা মন্ত্রীদের জানালে ৭ দিনের মধ্যে তাঁদের জবাব দিতেই হবে। কী কাজ হয়েছে, কাজ না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন হবে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট তথ্য বিধায়ককে জানানোর নির্দেশ দিয়েছেন।
  7. ফিরহাদ হাকিম বললেন, নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
  8. ভোর রাত থেকেই লক্ষ ভক্তের পা পড়েছে তারকেশ্বরে। শেওড়াফুলি, বৈদ্যবাটি-সহ গঙ্গার বিভিন্ন ঘাট থেকে ঘটে জল ভরে বাঁক কাঁধে জল নিয়ে পায়ে হেঁটে আসছেন বাবার ভক্তরা। প্রশাসনের অনুমান, আজকের দিনে ৫ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে।
  9. অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট।
  10. শুক্রবার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের ভাড়াবাড়িতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ৩।
  11. মানসিক উদ্বেগগ্রস্থ এক নাবালককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত নাবালকের পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে রিহ্যাব সেন্টারের চার কর্মীকে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ।
  12. হাওড়া-ব্যান্ডেল লোকালের মহিলা কামরায় উঠে এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বেলুড় জিআরপি।
  13. জ়িপলাইন ছিঁড়ে পড়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক। কর্নাটকের উত্তর কানাড়া জেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আহত যুবকের নাম কুবের সুরপুরা (২৪)।
  14. ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে দেদার টিকিট বিক্রি হয়েছিল। টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল পদও! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ঋতব্রত শিবিরের চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়
  15. উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা। সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এর জেরে পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*