১০টা

Spread the love
  1. সরকারি কাজে এবার বাধ্যতামূলক বাংলা, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। সমস্ত সরকারি কাজ হবে বাংলাতেই। পুলিশের এফআইআর হবে বাংলাতেই। অমিত শাহের পরামর্শ মেনে বিধানসভায় এদিন এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. ২১ জুলাই এর আগের দিন এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট বিধানসভায়  প্রকাশ করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী।
  3. পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না। তাই পিএসসি-র মাধ্যমে পঞ্চায়েতে ১১ হাজার লোক নেওয়া হবে। এতদিন পর্যন্ত জেলাস্তর থেকে নিয়োগ হত।
  4. চুঁচুড়া পুরসভায় দুর্নীতিগ্রস্ত  তৃণমূল বোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে গেট আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থক ও এলাকাবাসীর একাংশ।
  5. আসানসোলে তুঙ্গে দুই তৃণমূলের কোন্দল। ঋত শিবিরের সবাইকে চোর বলে আক্রমণ কালীঘাটপন্থী নেতার।
  6. দুই নৃত্যশিল্পীকে মানসিক হেনস্থা ও অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, টিকিট থাকা সত্ত্বেও ওই দু’জনকে নানা ভাবে বনগাঁ রেল স্টেশনে হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে ওই দুই তরুণীর তরফে।
  7. বাঁকড়ায় ও বালিতে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। এঁদের বিরুদ্ধে তোলাবাজি, মারধর ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ আনা হয়েছে।
  8. নিউ টাউনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। লিভ ইন পার্টনারের সঙ্গে অশান্তির জেরেই কি এই ঘটনা?
  9. সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনি অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। টানা ২৩ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
  10. সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেডা-র তৈরি ডেঙ্গি প্রতিষেধক ‘কিউডেঙ্গা’ (QDENGA)-কে ভারতে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। এটিই ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গি ভ্যাকসিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*