প্রতিবেদন : আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকি থাকা প্রার্থীদের নথিপত্র যাচাইকরণ শুরু হচ্ছে। এসএসসির তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকায় নাম থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রের আসল নথি নিয়ে উপস্থিত হতে হবে। আইনি পরামর্শ মেনেই এই সমস্ত তারিখ নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপও আইনি পরামর্শ নিয়েই নেওয়া হবে। তবে বিষয় ধরে ধরে প্রার্থীদের ডাকা হচ্ছে। ফলে প্রথম দিকে ডাক না পেলে চিন্তার কোনও।কারণ নেই। এর মধ্যে নয়া সমস্যা। দেখা যাচ্ছে, অনেকেরই ভেরিফিকেশনে ডাক পড়েছে ৩১ আগস্টের পর। সেক্ষেত্রে সেপ্টেম্বরে ভেরিফিকেশন হওয়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রসঙ্গত, চাকরি যাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে যোগ্যদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

Be the first to comment