রোজদিন ডেস্ক :
কেন্দ্রের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী। তাঁকে উপভোক্তা ও গণবণ্টনের পাশে শিক্ষা দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ দুপুর রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ অনুযায়ী প্রহ্লাদ জোশীকে তাঁর বর্তমান দফতরের সঙ্গে শিক্ষা দফতরের বাড়তি দায়িত্ব দেন তিনি।
শিক্ষা ব্যবস্থা নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বহুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব। এবার নতুন শিক্ষামন্ত্রীর কাছেও তাঁরা এই দাবি রাখবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment