- রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। পুলিশকর্মীদের জন্য মাসিক রেশন ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার কথাও ঘোষণা করলেন শুভেন্দু।
- মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা এমন পরিকাঠামো তৈরি করব, চিকিৎসকরা নিজেরাই কাজে উৎসাহিত হবেন।’ একই সঙ্গে SSKM-এ বেড বৃদ্ধি এবং MBBS-এ আসন সংখ্যা বৃদ্ধির কথাও জানান তিনি।
- “আগামী দিনের চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন জানাই। সাফল্যের জন্য অভিবাবকদের কৃতজ্ঞতা জানাই। বিদ্যা মন্দিরের শিক্ষকদের প্রণাম জানালাম। প্রথম ১০০ জনকে ডেকেছি। সবাই এসেছে সরকারের ডাকে। যাঁরা আসেননি তাদের অভিভাবকরা এসেছেন আমরা তাতে সম্মানিত। জাতীয় পরীক্ষা নিট,কঠিন পরীক্ষা এটা। আপনারা সফল হয়েছেন। এটা শুধু আগামী দিনের চিকিৎসকদের শুধু নয়। সফলতা আমাদের পশ্চিম বঙ্গের সব মানুষের।”
- ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রর সূচনা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই নিয়ে রাজ্যে মোট ৪৮টি হেপাটাইটিস সেন্টার হলো।
- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর রিপোর্ট সামনে এল ভয়ঙ্কর দুর্নীতি। রিপোর্ট বলছে, ত্রাণ ও নদী বাঁধ পুনর্নির্মাণের জন্য প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল তৎকালীন রাজ্য সরকার।
- সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকুমার বাগ ওরফে টাইগারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে সিন্ডিকেট চালানো, বিরোধীদের হুমকি দেওয়া, এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি-সহ একাধিক অভিযোগ ছিল। সোমবার রাতেই নবকুমারকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
- তোলাবাজি, টাকা আত্মসাৎ-সহ একাধিক অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারক।
- কলকাতায় এলেন বিমল গুরুঙ্গ। আগামী কাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নবদ্বীপেরই বাসিন্দা সুমন চক্রবর্তী। কিন্তু তাঁকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়, তাতে অক্সিজেন ছিল না বলে অভিযোগ।
- উরির কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম ২ জওয়ান। তাঁদের শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টহলদারির সময়ে আচমকাই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। তখন ২ জওয়ান জখম হন বলে জানা গিয়েছে।

Be the first to comment