রোজদিন ডেস্ক :
একদা দার্জিলিং পাহাড়ের একচ্ছত্র নেতা বিমল গুরুং আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পাহাড়ের উন্নয়ন সহ নানা বিষয়ে তাঁদের কথা হয়। শ্রমমন্ত্রী অর্জুন সিং, গুরুং এর সহযোগী রোশন গিরিও সেখানে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিমল গুরুং জানান, কেন্দ্রর সঙ্গে আলোচনার ভিত্তিতে গোর্খাল্যান্ড সমস্যা সমাধানে তাঁদের কথা হয়েছে। ভবিষ্যতে কেন্দ্র, রাজ্য ও পাহাড়ের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। পাহাড়ের দীর্ঘ দিন পড়ে থাকা রাজনৈতিক বিষয়গুলি আলোচনা র মাধ্যমে সমাধান হবে বলে তাঁদের আশা। সেই বৈঠকে চা-বাগান, শিক্ষক নিয়োগ, পরিবহন ব্যবস্থা ও জি টি এ নিয়েও কথা হবে।
জিটিএ র আর্থিক অনিয়ম,দুর্নীতি নিয়ে পুর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবি করেন বিমল গুরুং। এই সব নিয়ে আবার, ফাইল খোলার জন্য রাজ্য সরকারকে আর্জি জানান।
শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, এইদিনের বৈঠকে বন্ধ চা-বাগানের সমস্যা, বাগান কর্মী, পাহাড়ের পরিবহন নিয়েও কথা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্জুন সিং আগামী সোমবার দার্জিলিং যাবেন বলে জানা যায়।
পাহাড় সহ উত্তরবঙ্গে বিজেপি এবার খুব ভাল ফল করেছে। ওখানে সার্বিক উন্নয়ন হবে বলে কথাও দিয়েছেন তাঁরা। নেওয়া হচ্ছে নানা উন্নয়ন মূলক প্রকল্পও।

Be the first to comment