- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারের সমর্থন ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় ব়্যাকেট এতদিন ধরে চলছে। সবাই এর মধ্যে যুক্ত রয়েছে।
- এটা তো একদিনের একটা ঘটনা নয়। সরকারের তো একটা দায়িত্ব রয়েছে। ঘটনা তো আমার আমলেও ঘটছে। কিন্তু, তার দায় তো আমার নয়। তবে, ঘটনার পর যে পদক্ষেপগুলি করা হচ্ছে সরকারের তরফে, সেটাই দেখুন। ভুল থাকলে সমালোচনা করতে পারেন।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এ রাজ্যের পুলিশও দক্ষ, তা প্রমাণিত। এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ৯৩ কোটি নগদের খোঁজ মিলেছে। আরও বিপুল পরিমাণ প্রপার্টি রয়েছে।’
- ২৮ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মিনার মণ্ডলের বাড়ি থেকে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। আমরা জেনেছি বিদেশে পালিয়ে গিয়েছে। সেন্ট্রাল এজেন্সির সাহায্য নিতে বলেছি। ৯৩ কোটি টাকা আছে বিভিন্ন অ্যাকাউন্টে। সেগুলি ফ্রিজ হয়েছে। জায়গার পরিমাণ ৩০০ বিঘা। পাঁচ জনকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
- সাংবাদিক বৈঠকে পূর্বতন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ১৫ বছরে এক রাজ্য থেকেই রেভিনিউয়ের ঘাটতি। গত এক মাসে ৮৩ কোটি টাকা রেভিনিউ এসেছে। আগে ৬০-৭০ কোটি টাকা উঠত।’
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি হামিদ মন্ডল। জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামিদ মন্ডল। জানা গিয়েছে, বেশ কয়েকবছর ধরেই বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ।
- কলকাতায় পৌঁছলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ১৯ বছর পর কলকাতায় পা দিলেন তিনি। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানানো হয়।
- মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারার শ্বশুরবাড়ি মহম্মদবাজারের কুলিয়া গ্রামে ও বাপের বাড়ি খড়িয়া গ্রামে অভিযান জেলা পুলিশের। শম্পা মাহারা টুলু মণ্ডল ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।
- জাতীয় সড়কের জমি দখল করে অবৈধভাবে লরি পার্কিংয়ের অভিযোগে পুরাতন মালদার মিশন রোড এলাকায় বিশেষ অভিযান চালাল ট্রাফিক পুলিশ।
- পুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুলিশের সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের।
- অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চারজন গোরু পাচারকারী। বৃহস্পতিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানা এলাকায়।
- হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে পরিশোধ না করায় বড় পদক্ষেপ নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরা কাউন্সিলরার বাড়িতে পৌঁছে সম্পত্তির দখল নেন এবং বাড়িটি সিল করে দেন।
- জল প্রকল্প গড়ে তোলার জন্য মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চলের বহু মানুষ জমি দিয়েছিলো। বিনিময়ে তাদের কাজ দেওয়ার কথা থাকলেও ভূমি দাতাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। টাকার বিনিময়ে বাইরে থেকে লোক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকাল থেকে সেই প্রকল্পের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
- বিজেপি-র দীর্ঘদিনের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দল ছাড়লেন। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন বলে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে জানিয়েছেন।
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফরে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Be the first to comment