প্রতিবেদন: পূর্ব ঘোষণা মতো আজ ১ অগাস্ট শনিবার থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য চালু হল পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলে তবেই বিনা ভাড়ায় সরকারি বাসে ভ্রমণের সুবিধা পাবেন মহিলারা। না থাকলে সাধারণ যাত্রীদের মতোই ভাড়া দিয়ে চড়তে হবে সরকারি বাসে। রাজ্য সরকারের বক্তব্য, মহিলাদের সরকারি বাসে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে পিঙ্ক কার্ড চালু করা হল। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। ফলে এটা স্পষ্ট যে সবাই এই সুবিধা পাচ্ছেন না। এখন এই কার্ড পাওয়ার যোগ্যতা কী তা খোলসা করে বলেনি সরকার। ফলে গোটা বিষয়টি নিয়ে মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। উল্টোদিকে পরিবহণ দফতরেও বিভ্রান্তি। কারণ, ঘোষণা অনুযায়ী পিঙ্ক কার্ড না থাকলে মহিলাদের কাছ থেকে ভাড়া নিতে হবে। সরকার অবশ্য বলছে পিঙ্ক কার্ড বিলি শুরু হয়েছে। পরিবহণ দফতরের একটি সূত্রের খবর, এখনও তৈরি নয় পিঙ্ক কার্ড। ফলে আজ থেকে এই ব্যবস্থা চালু করা যাবে কিনা সন্দেহ। তবে এই প্রকল্প চালু হওয়ার পর অনেক মহিলা যাত্রী প্রকাশ্যেই জানিয়েছিলেন, তাদের ভাড়া দিয়ে যাওয়ার সামর্থ আছে, যাদের নেই এই ব্যবস্থা শুধু তাদের জন্যই রাখা হোক।

Be the first to comment