- বীরভূমের পর মালদহে মিলল টাকার পাহাড়। একটি ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় আড়াই কোটি টাকা ও প্রায় কুড়ি গ্রাম সোনা উদ্ধার করল পুলিশ।
- সেই সঙ্গে মিলেছে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
- রাজ্যে জঙ্গি যোগ সন্দেহে হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার পর গ্রেফতার আরও এক। সবমিলিয়ে তিনজন গ্রেফতার হল। মিলছে আরও তথ্য।
- সোমবার সকালে হাওড়া থেকে বেঙ্গল এসটিএফের জালে জঙ্গি হামিমের আরও এক সাগরেদ আদিত্য সিং ওরফে রাজ।
- হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাইকে হুমকি ফোনের নেপথ্যে যোগ ছিল এই আদিত্যর, দাবি পুলিশের।
- বিহারে মধ্যরাতে আচমকা দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই ট্রেনের কামরায় আগুন, নিরাপদে যাত্রীরা। কীভাবে আগুন, শুরু তদন্ত।
- রাস্তার ওপর ইট, বালি, পাথর ফেলে রাখা বরদাস্ত নয়। রাখলেই হবে আর্থিক জরিমানা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর নিয়ম, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রি নিষিদ্ধ করল রাজ্য, জারি নয়া নির্দেশিকা।
- মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় মুক্তি পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং। সোমবার ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণকে যৌন হেনস্থার মামলায় নির্দোষ ঘোষণা করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট।
- বাংলাদেশেও অভিন্ন দেওয়ানি বিধি চান তসলিমা নাসরিন।
- আরও দুই মামলায় জামিন পেলেন বাংলাদেশের ইসকনের মহারাজ চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর জামিন মঞ্জুর করে
বাংলাদেশ হাইকোর্ট। - তবে এই দুটি মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় এখনই জেল মুক্তি হচ্ছে না বাংলাদেশ সম্মিলিত সনাতন ঐক্য জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসের।

Be the first to comment