রোজদিন ডেস্ক :
তাঁর বিদেশ যাত্রার আর্জির ফয়সালা হোল না শীর্ষ আদালতেও। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির এই সংক্রান্ত মামলা ফের উচ্চ আদালতেই ফেরত পাঠালো শীর্ষ আদালত।তবে এই মামলার দ্রুত শুনানির জন্য উচ্চ আদালতকে বলেছে শীর্ষ আদালত।
উল্লেখ্য এর আগে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার জন্য৷ অভিষেক ব্যানার্জির আর্জি খারিজ করে কলকাতা উচ্চ আদালত।। তিনি শীর্ষ আদালতে যান। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ ফের তা উচ্চ আদালতেই পাঠানোর সিদ্ধান্ত নেন।
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যে বহু অভিযোগ মামলা চলছে। এই প্রেক্ষিতে তাঁর বিদেশ যাত্রায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য।
এর আগে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেক ব্যানার্জি এসএসকেএমের চক্ষু বিশেষজ্ঞকে দেখান। সেখানে চক্ষু বিশেষজ্ঞ কি মত দেন তা দেখা দরকার।
উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান অভিষেক ব্যানার্জি। কার্যত সেখানেও আজ ধাক্কা খান বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment