রোজদিন ডেস্ক :
প্রতিবেশী ঝাড়খন্ডের ধানবাদে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হলেন কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা। সূত্রের খবর, গতকাল রাতে সাহিবগঞ্জ জেল থেকে তাঁকে ধানবাদের জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। অন্ধকারের সুযোগ নিয়ে আচমকা তিনি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশের। এমনকি পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে গুলিও চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে প্রকাশ, সুজিত সিনহাকে নিয়ে যাওয়ার সময় জামতাড়া রোডে গাড়ি খারাপ হয়ে যায়। তখনই তিনি পালানোর চেষ্টা করেন।
বিহার, ঝাড়খন্ডে একাধিক গুরুতর অপরাধের মূল অভিযুক্ত ছিলেন তিনি। জেলে বসেই অপরাধচক্র চালাতেন তিনি। এই জন্যই সাহেবগঞ্জের জেলে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল।
জামতাড়ার ওই এলাকা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত চলছে

Be the first to comment