রোজদিন ডেস্ক: মহাভারত খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত (৭৪)মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। বি আর চোপড়া র কালজয়ী মহাভারত এ তিনি অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।সরফরোস, গজনী, লাগান সহ বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন।
হিন্দি, মালয়লম, তামিল, তেলেগু ভাষার বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। নেপালি ছবিতেও তাঁর অভিনয় জনপ্রিয় হয়।
তাঁর প্রয়াণে বলিউড সহ চলচ্চিত্র জগতে শোকের ছায়া নামে।

Be the first to comment