রোজদিন ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক নির্বাচন কে প্রহসন বলে মন্তব্য করল ভারতের বিদেশ মন্ত্রক। দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, যেভাবে ওখানে গণ প্রতিবাদে পাকিস্তানি নিরাপত্তা রক্ষীরা বল প্রয়োগ করেছে,তা কোন বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নয়। এটি পুরোপুরি ই প্রহসন মাত্র। জনসাধারণের ক্ষোভ কে ওখানে বুলেট, ব্ল্যাক আউট, দমন পীড়ন করে প্রতিহত করা হয়েছে। এখন তাকে আইনি করতে নির্বাচনের বাহানা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মানবাধিকার নিয়ে পাকিস্তানের হিপোক্রেসি সারা পৃথিবীর দেখা উচিত।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইদিন ও ব্যাপক গুলিচালনা, কাঁদানে গ্যাস ছোঁড়া র খবর এসেছে। বাগ
জেলায় নিরস্ত্র জনতার ওপর
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ঝাঁপিয়ে পড়ে। জম্মু কাশ্মীর যুগ্ম আওয়ামী অ্যাকশন কমিটি এই সব ঘটনায় রাষ্ট্র সঙঘ, মানবাধিকার সংগঠন গুলিকে পরিস্থিতি তদারকি করতে ও নিরপেক্ষ অনুসন্ধানের আর্জি জানিয়েছে।
ভারত ও এতে উদ্বিগ্ন বলে প্রকাশ। বহু মানুষ এই সব ঘটনায় হতাহত হয়েছেন বলে জানা যায়।

Be the first to comment