রোজদিন ডেস্ক :
পঞ্জাবে পাকিস্তান মদতপুষ্ট সন্দেহভাজন নয় জঙ্গিকে গ্রেফতার করেছে ওই রাজ্যের পুলিশ। ধৃতদের মধ্যে চারজন নাবালক ও আছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃতরা স্থানীয় যুবকদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করার জন্য মগজ ধোলাই, মাদক ও অস্ত্র পাচার সহ নানা দুষ্কর্ম্মে যুক্ত ছিল। পাকিস্তানের আইএসআই এর মদতে তারা এই সব কাজ করত বলে পঞ্জাব পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে ৩টি পিস্তল, ৪টি পেট্রল বোমা, ৯টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, প্রথমে তিন নাবালক সহ চারজন সন্দেহভাজন জঙ্গিকে ধরা হয়। পরে বাকিদেরও খোঁজ মেলে। তারা যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের সময় গিয়ে গোলমাল পাকানোর ছকও কষেছিল। পরে তা বাতিল করে।
আগামী বছর পঞ্জাব বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের খোঁজ মেলায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। এই প্রেক্ষিতে রাজ্যে গোয়েন্দাদের নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment