- কলকাতার আইনশৃঙ্খলা ব্যবস্থা ও জরুরি পরিষেবার পরিকাঠামো খতিয়ে দেখতে ময়দানে মুখ্যমন্ত্রী। বুধবার হঠাৎ করেই তিনি শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানা পরিদর্শনে যান। পরিদর্শনের তালিকায় ছিল পোর্ট ডিভিশনের অন্তর্ভুক্ত ওয়াটগঞ্জ থানা ও একবালপুর থানা। এর পরে তিনি লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর হয়ে সরাসরি পৌঁছে যান মির্জা গালিব স্ট্রিটের ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টারে।
- ইতিমধ্যেই থানাগুলিতে মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে কী পরিকাঠামো রয়েছে, তা-ও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ডেস্কে বসে থানার কর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।
- কেন্দ্রীয় সরকার আগামী ১৬ থেকে ১৮ অগস্টের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে, যেখানে ফের ডিলিমিটেশন ও মহিলাদের আসন সংরক্ষণ বিল পেশ করার সম্ভাবনা রয়েছে।
- জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট। জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা।
- কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন।
- ক্ষমা চাইলেন মেটা প্রধান মার্ক জ়াকারবার্গ। ডিপফেক এবং শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত কনটেন্টের জন্যই ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।
- চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে হাইকোর্টের প্রস্তাব মতো এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অস্বীকার করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতির আবেদন খারিজ করল হাইকোর্ট।
- গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্মাশোল গ্রামের বাসিন্দা তথা সিপিআই (মাওবাদী) রিজিওনাল কমিটির নেতা মদন মাহাতো ওরফে শঙ্কর। সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার বেনাডি গ্রামের তেধাডি টোলার বাসিন্দা সাগর সিং ওরফে বীরেন। পাশাপশি তাঁর স্ত্রী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডি থানার আমকোচা গ্রামের মীরা পাহাড়িয়া ওরফে মিনাও গ্রেফতার হয়েছেন।
- হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই একটি ওয়াটার মেট্রো জাহাজ হলদিয়া জেটি ঘাটে এসে পৌঁছেছে।
- দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার গৌরবাজারের একটি ইটভাটায় পুলিশি অভিযান চলাকালীন উদ্ধার ৪৮ লক্ষ টাকা। একটি চুরির মামলার তদন্তে নেমেই এই বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ বলে সূত্রের খবর।
- পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৬০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বুধবার মালদা পুলিশ লাইনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- কড়া নিরাপত্তার মাঝে নদিয়া জেলা পরিষদের হল ঘরে চলছে সেই সংক্রান্ত কাজ। সজল বিশ্বাসের গাড়ি জেলা পরিষদের গেটে আটকে দেওয়া হয়। তাঁকে ঢুকতে দেওয়া হয় না ভিতরে। সহ সভাপতিকে গাড়িতে দেখা মাত্রই শুরু হয় ডিমবৃষ্টি।
- পাঁড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা এসটিএফ-এর ।
- মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অবৈধ কল সেন্টারের পর্দাফাঁস করেছে দ্বারকা জেলা পুলিশের সাইবার সেল। এই ঘটনায় থেকে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
- উত্তরাখণ্ডে শুরু প্রবল বর্ষণ। দেরাদুনে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে তমসা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। বিখ্যাত তপকেশ্বর মহাদেব মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জলস্তর বাড়তেই তৈরি হয়েছে উদ্বেগ।

Be the first to comment