কলকাতা বিমানবন্দরে ১ কোটি টাকার বেশি সোনা, হীরে সহ ধৃত এক

Spread the love

রোজদিন ডেস্ক : 
কলকাতা বিমানবন্দরে আজ এক কোটি টাকার বেশি দামের সোনা, হীরের গয়না সহ এক ব্যক্তিকে ধরলো পুলিশ। একটি ডোমেষ্টিক কার্গো বিমানে বিপুল পরিমাণ এই গয়না আসে। তা নিয়ে যাওয়ার সময় সন্দেহ বশত একজন কে ধরে জিজ্ঞাসা বাদ করে পুলিশ। ঠিক মত উত্তর না মেলায় তাকে আটক করা হয়। কোথা থেকে এত দামের গয়না এলো, কারা পাঠালো, ধৃত ব্যক্তি তা কোথায় কার কাছে নিয়ে যাচ্ছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, এর নেপথ্যে বড় কোন চক্র আছে বলে পুলিশের সন্দেহ। উদ্ধার হওয়া গয়নার মধ্যে গলার হার, বালা, চুড়ি, দুল, আংটি সহ প্রচুর সোনা, হীরের গয়না আছে। এর আনুমানিক দাম এক কোটি টাকার বেশি হবে বলে পুলিশ মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*