প্রতিবেদন: জমি-দুর্নীতি মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত রায়। এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না নলেই বৃহস্পতিবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট ওই মামলায় তাকে রক্ষাকবচ না দেওয়ায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে আদালতের স্পষ্ট নির্দেশ, সুমিত রায়কে সবরকম ভাবে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের। সুমিত রায়কে তলবের ক্ষেত্রেও কিছু শর্ত বেধে দিয়েছে শীর্ষ আদালত। এই জমি দুর্নীতি মামলায় সুমিতের খোঁজ করছে পুলিশ। ইতিমধ্যে মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। সুমিতের বাড়িতে গিয়ে একপ্রস্ত তল্লাশিও চালিয়েছেন গোয়েন্দারা। যাওয়া হয়েছে তার শ্বশুর বাড়িতেও। কিন্তু খোঁজ মেলেনি সুমিতের। এখন অজ্ঞাতবাস শেষ করে কবে তিনি প্রকাশ্যে তদন্তকারীদের সামনে আসেন, সেটাই দেখান।

Be the first to comment