দশ ঘন্টা পর জেরা শেষে ভবানী ভবন ছাড়লেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়, রবিবার ফের তলব

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ অজ্ঞাতবাস কাটিয়ে, সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিশ্চিত হওয়ার পর অবশেষে সিআইডির জেরার মুখোমুখি শনিবার সকালে ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এদিন সকাল দশটার একটু আগে তিনি ভবানী ভবনে আসেন। দীর্ঘ প্রায় ১০ ঘন্টা জেরার পর রাত আটটার একটু পরে তিনি ভবানী ভবন ছাড়েন। শালবনীর জমি দুর্নীতি মামলায় এদিন তাকে জেরা করেন তদন্তকারীরা। তবে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি একটি শব্দও বলেননি। বেরিয়েই সোজা চলে যান অভিষেকের বাড়িতে। সূত্রের খবর, রবিবার ফের সুমিতকে তলব করেছেন সিআইডি-র তদন্তকারীরা। এর আগে শুক্রবার সন্ধেয় সুমিতের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে এসেছিল সিআইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*