রোজদিন ডেস্ক :
নিট আন্দোলন কারীদের ওপর পুলিশি জুলুম নিয়ে আজও সংসদের ভিতরে ও বাইরে বিরোধীরা তুমুল প্রতিবাদ জানান।
বিক্ষোভের মাঝেই সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সিজেপি র আন্দোলন সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে বিবৃতি দিতে রাজী। তবে এর আগে বিরোধীদের সংসদের অচলাবস্থা শেষ করতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে। সংসদের কাজ ঠিক ভাবে চললে স্বরাষ্ট্র মন্ত্রী বিবৃতি দেবেন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস কান্ড নিয়ে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন সারা দেশে আলোড়ন তুলেছিল। যন্তরমন্তরে আন্দোলন কারীদের ওপর দিল্লি পুলিশের বেধড়ক মারে পরিস্থিতি উত্তাল হয়। প্রবল আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু কেন ও কার নির্দেশে আন্দোলন কারীদের ওপর পুলিশ বেধড়ক লাঠি, ছররা গুলি চালিয়েছিল, তা নিয়ে সংসদ শুরুর দিন থেকে অচলাবস্থা চলছে। বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিরোধী পক্ষ সম্মিলিত ভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতি দাবি করছেন। অন্যদিকে অমিত শাহ র সংসদে অনুপস্থিতি পরিস্থিতি দিনদিন জটিল করে তুলেছে।
চলতি সপ্তাহে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতুবি হওয়ার কথা।
এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিবৃতি দেবেন বলে কিরেন রিজিজুর ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment