হালিশহরে মমতার ওপর হামলার প্রতিবাদে বিধানসভা চত্বরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে আচমকা হাজির ঋতব্রতপন্থী তিন বিধায়ক! শুরু জল্পনা

Spread the love

প্রতিবেদন: রাজ্য রাজনীতিতে সোমবার দুপুরে আচমকা নয়া জল্পনা! হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে কালীঘাট তৃণমূলের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় সোমবার। এদিন কলকাতা-সহ জেলার ব্লকে ব্লকে কর্মসূচি পালন করে তারা। বিধানসভা চত্বরেও কালীঘাট তৃণমূলের বিধায়করা নেত্রীর ওপর হামলার শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। সেখানে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, অশোক দেব, পুলক রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, আলিফা আহমেদ, বাবর আলির মতো বিধায়করা। কিন্তু সকলকে চমকে দিয়ে এদিন তাদের সঙ্গে দেখা গেল তৃণমূলের বিদ্রোহী ঋতব্রত শিবিরের তিন বিধায়ককে। তারা হলেন, মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। কিন্তু কেন তাঁরা? প্রশ্নে তৌসিফুর বলেন, আমাদের নেত্রীর ওপর হামলা, প্রতিবাদ গো করবোই। দিদির জন্যই ভোট পেয়েছি, না হলে পাঁচশো ভোটও পেতাম না। আগে শুনেছিলাম আমাদের নতুন দলের চেয়ারপার্সন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় কী? সেরকম কিছুই তো দেখছি না, তবে কি আমাদের ভুল বোঝানো হয়েছিল? প্রশ্ন তৌসিফুরের। একই মত বিভাস ও খালেকেরও। তারাও বলছেন যেদিকেই থাকি না কেন, মমতাদিই আমাদের নেত্রী। তাই প্রতিবাদ জানাতে এসেছি। তবে রাজনৈতিক মহল বিষয়টিকে এত সরল করে দেখছে না। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে ওই তিনজনের কেউই শিবির বদল করছেন কি করছেন না, এই নিয়ে একটি শব্দও খরচ করেননি। তবে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার জল কোনদিকে গড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*