রোজদিন ডেস্ক : সোমবার দুপুরের পর থেকে ফের নানা জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। বিদ্রোহী হয়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া তিন বিধায়ক এদিন দুপুরে বিধানসভা চত্বরে আচমকাই কালীঘাট তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি উপস্থিত হন। মিছিলেও হাঁটেন। মিছিল থেকে তাঁরা মমতার ওপর হামলার প্রতিবাদ জানান। এরপরই প্রশ্ন উঠে যায় তবে কি ভাঙছে ঋতব্রতদের শিবির? ঘটনার পর বিকেলে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কিছুটা বিরক্তি নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কাকে কোথায় দেখা গিয়েছে জানি না, কে কোথায় গেছে জানি না, আমরা ৬৫ জন ছিলাম, তাই আছি। সংখ্যাটা একই আছে। স্পিকার যদি প্রমাণ চান আমরা প্রমাণ দিতে পারি। তারপর বিভাস সর্দার ও তৌসিফুর রহমান, এই দুই বিধায়কের নাম করেই বলেন, বিভাস ও তৌসিফুরের দায়িত্ব আমি নিতে।পারবো না। তারা কেন গেছেন তারাই বলতে পারবেন। তবে জোর দিয়ে বলেন, খালেক মোল্লা আমাদের সঙ্গেই আছেন, এটা এখনও বলছি। এরপর তৌসিফুরকে কিছুটা কটাক্ষ করেই বলেন, উনি তো প্যারাট্রুপার পলিটিশিয়ান। বসিরহাট থেকে জিতেছেন। কিন্তু আমার প্রশ্ন, ওই কেন্দ্র থেকে উনি টিকিট পেলেন কীভাবে? কার জন্য, কীভাবে ওই কেন্দ্রে তৃণমূলের জেতা প্রার্থী বাদ পড়লেন? বিদেশে তৌসিফুরের কোথায় কী ব্যবসা আছে, সেসবের জবাব তাঁকেই দিতে হবে।
তবে এদিন কালীঘাট তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেও মেটিয়াবুরুজের বিধায়ক মহম্মদ খালেক মোল্লা সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এরকম ঘটনা হলে তিনি প্রতিবাদ করবেন। তবে তিনি ঋতব্রত শিবিরেই আছেন।

Be the first to comment