রোজদিন ডেস্ক :
চলতি বছর এখন পর্যন্ত মধ্য প্রদেশে বাঘ-সহ বন্য প্রাণীর আক্রমণে ৫০ জন প্রাণ হারিয়েছেন। সারা দেশে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সব থেকে বেশি।চলতি বছর এই রাজ্যে ৪৫ টির বেশি বাঘের মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রে প্রকাশ, রাজ্যে বাঘ সহ বন্য প্রাণীর আক্রমণে এই পর্যন্ত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২২ জনের প্রাণ গেছে বাঘের আক্রমণে। ৮ জন বন্য বরাহ, ৭ জন হাতি ও ৪ জনকে মেরেছে ভালুক। এই ছাড়া চিতা র আক্রমণে ও মানুষের প্রাণ গেছে। নিহত ৫০ জনের মধ্যে ১৬ জনই মহিলা।
মানুষের ওপর বন্য প্রাণীর আক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন বন দফতর ও। নিহত ৫০ জনের মধ্যে ৩০ জনেরই মৃত্যু হয়েছে মাত্র তিন মাসে। মার্চ থেকে মে মাসের মধ্যে সাধারণত গ্রামবাসীরা বনে কেন্দু পাতা, মহুয়া ফুল ইত্যাদি আনতে যান, তখনই বন্য প্রাণীর শিকার হন তাঁরা।
বন্য প্রাণীর আক্রমণে মানুষের প্রাণ যাতে না যায়, তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে বন দফতর। নানা ভাবে আমজনতার সচেতনতা বৃদ্ধি র চেষ্টা চলছে।

Be the first to comment