মধ্য প্রাচ্যে এই প্রথম,মৃত্যু দন্ড বাতিল করল লেবানন

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্য প্রাচ্যে এই প্রথম অপরাধী দের মৃত্যু দন্ড বাতিল করল লেবানন।।মঙ্গলবার সংসদে সংখ্যা গরিষ্ঠের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হিজবুল্লাহ এর বিরোধিতা করেছে।
লেবাননের আইন মন্ত্রী আদেল নাসার এই সিদ্ধান্ত কে ঐতিহাসিক বলে জানান। নতুন আইনে মৃত্যু দন্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড ও কঠোর শ্রমের শাস্তি র বিধান রাখা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে। সংগঠনের মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মারায়েফ একে বড় মাইলফলক ও বিজয় হিসাবে উল্লেখ করেন।
২০০৪ সাল থেকেই লেবাননে মৃত্যু দন্ড কার্যকরের ওপর আনুষ্ঠানিক স্থগিতাদেশ আছে। আদালত গুলি অবশ্য মৃত্যু দন্ড দেয়। গত বছর ওই দেশে ৮৫ জন মৃত্যুদন্ডাজ্ঞপ্রাপ্ত বন্দি ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*