রোজদিন ডেস্ক :
স্বামীর কেনা নতুন গাড়ি চালাতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক মহিলা। আজ কেষ্টপুরের এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। সূত্রের খবর, কেষ্টপুরের বাসিন্দা সুমিত্রা দাসের স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি নতুন গাড়ি কেনেন। সুমিত্রা গাড়ি চালানোও শিখছিলেন, এখনও লাইসেন্স পাননি। আজ সকালে মেয়েকে স্কুটিতে নিয়ে স্কুলে দিয়ে আসেন। বাড়ি ফিরে গাড়ি নিয়ে বেরোন, কিন্তু ভুলবশত সম্ভবত ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে তাঁর পা পড়ে যায় বলে পুলিশের অনুমান। তাঁকে নিয়ে গাড়ি পুকুরে গিয়ে পড়ে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় দ্রুত স্থানীয় মানুষ, পুলিশ, দমকল তাঁকে উদ্ধারের প্রাণ পণ চেষ্টা করেন। দীর্ঘ দেড় ঘণ্টার চেচেষ্টায় পুকুরের মাঝখান থেকে তাঁর প্রাণহীন দেহ সহ গাড়ি উদ্ধার হয়। জলে পড়ার পর তিনি প্রাণপণ বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হন বলে পুলিশের ধারণা
আগামী ২২ আগস্ট তাঁর গাড়ি চালানোর লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার কথা ছিল।মর্মান্তিক এই দুর্ঘটনায় তাঁর পরিবার সহ এলাকা শোকস্তব্ধ।
ছবি- প্রতীকী

Be the first to comment