রোজদিন ডেস্ক :
স্বাধীনতা দিবসের মাত্র দুদিন আগে নেতাজি (Netaji) সুভাষ চন্দ্র বসুর মূর্তির হাত ভাঙা নিয়ে নিউ আলিপুরে তীব্র উত্তেজনা দেখা দেয়। আজ বটতলায় নেতাজির মূর্তির ডান হাত ভাঙা অবস্থায় দেখা যায়। কে বা কারা তা ভাঙল, তা এখনও জানা যায়নি। দুষ্কৃতিরাই এই কাজ করেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। তাঁরা অপরাধীদের গ্রেফতারের দাবি করেন।
গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দেশনায়ক, স্বাধীনতা সংগ্রামী নেতাজির নামে কোন অপপ্রচার, অবমাননা তাঁরা বরদাস্ত করবেন না।
এই প্রেক্ষিতে আজ বিজেপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান রাজ্য সরকার প্রত্যাহার করেছে। সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

Be the first to comment