- বৃহস্পতিবার মহারাষ্ট্রের নন্দেদে সুখবীর সিং বাদলের উপরে হামলা হয়। তাঁর হাতে ছুরি দিয়ে কোপ মারা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশকর্মীও।
- ছুরিকাহত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর উপরে এই হামলার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী সুখবীর সিং বাদলের স্বাস্থ্য নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন।
- অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে।
- নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানজনক মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার ২। কোচবিহার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার। ধৃতদের নাম পিন্টু রায় ও কৃষ্ণ কার্জি।
- রাতের অন্ধকারে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
- তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনায় গুরুতর আহত ৪ জন বিজেপি কর্মী। আহতদের প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- বৃহস্পতিবার খড়গপুর আইআইটির এক ছাত্র ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। মৃত ছাত্র অঙ্কিত শর্মা (১৮) খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি রাজস্থানের যশবন্তগড়ে।
- উত্তরাখণ্ডের চামোলিতে ফের টানেলে ধস। বৃহস্পতিবার তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (THDC)-এর একটি প্রকল্পের টানেলে ধস নামে। টানেলের মধ্যে জল ঢুকে গিয়েছে বলে সূত্রের খবর। অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছিলেন ওই টানেলে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
- গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও লুকিয়ে টুলু মণ্ডল। তাই তাঁকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে পাথর ব্যবসায়ীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ বার মহম্মদবাজারে পুলিশের তরফে করা হলো মাইকিং। অন্যদিকে সিউড়ির সুভাষপল্লির প্রাসাদোপম বাড়িতেও সাঁটানো হলো নোটিস।
- চিত্তরঞ্জন রেল শহরের বাসিন্দা, কিশোর অনির্বাণ দিগর নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে।

Be the first to comment