Durga puja scam. আরও বিপাকে সস্ত্রীক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাইল আদালত

Spread the love

প্রতিবেদন: আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বৃহস্পতিবার দুর্গাপুজো সংক্রান্ত একটি দুর্নীতির (Durga Puja scam) মামলায় তাঁর ও স্ত্রীর সংস্থা মাস আর্ট-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, ইউনেস্কোর নাৃ ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির করে তাঁদের সংস্থা মাস আর্ট। এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে সওয়াল, জবাব শোনার পর বিচারপতি প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তলব করেন৷ ২৭ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*