RGKAR CASE : অভয়া কান্ড, গ্রেফতার সঞ্জীব মুখার্জি ও

Spread the love

রোজদিন ডেস্ক: অভয়া কান্ডে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পর পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি ও।
বৃহস্পতিবার রাতে চিনার পার্ক থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভয়ার দেহ দ্রুত সৎকার করার জন্য নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি ও সোমনাথ দে র বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছেন অভয়ার মা বাবা।
এইদিন ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ, রাতে ধরা হোল সঞ্জীব মুখার্জি কেও। সম্প্রতি মুখ্যমন্ত্রী এই নিয়ে কড়া নির্দেশ দেন। অভয়ার বাবা শেখর দেবনাথ ও এই তিন জনের নামে নতুন ভাবে এফ আই আর করেন।
আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ, হত্যায় প্রকৃত অপরাধীদের ধরতে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ বলে মুখ্যমন্ত্রী দৃঢ় ভাবে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*