রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার এবার নিউ টাউনে (New Town) রাজ্য সচিবালয় করার উদ্যোগ নিচ্ছে। সরকারের সব মন্ত্রককে এক ছাদের তলায় আনার লক্ষ্যে এই উদ্যোগ। সূত্রের খবর, পঞ্চাশ লক্ষ বর্গফুট জুড়ে এই নয়া ভবন তৈরির কথা হয়েছে। প্রাথমিক ভাবে এর জন্য তিনশো কোটি টাকা খরচ ধরা হয়েছে। সরকারের বক্তব্য, একাধিক জায়গা, ভবনে সরকারি দফতর থাকায় কাজের যেমন অসুবিধা হয়, তেমনই খরচও বেশি। এই সব কথা মাথায় রেখে এই উদ্যোগ। এখন অবধি পাওয়া খবরে জানা যায়, প্রাক্তন সরকার যেখানে দুর্গাঙ্গন করার কথা ভেবেছিল, সেখানে এই নয়া সচিবালয় করার কথা হয়েছে।
প্রথমে সাবেক মহাকরণে বসে রাজ্য চালানোর কথা বললেও এখন আর কিছু শোনা যায় না। নবান্নেই সব কাজ হচ্ছে।
সাবেক মহাকরণের সংস্কারের কাজও ঢিমে তালে চলছে বলে জানা যায়।

Be the first to comment