Ananta Maharaj বর্ষীয়ান, সুর নরম মুখ্যমন্ত্রীর!

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে কুকথা বলে অনন্ত মহারাজ (Ananta Maharaj) ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই বিষয়ে উনি (অনন্ত মহারাজ) ক্ষমা প্রার্থনা করায় একে তিনি ইতিবাচক ভাবে দেখা উচিত বলে জানান।
গতকালই নেতাজি কে নিয়ে কুকথা বলায় তাঁর বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করেছে রাজ্য। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আজ ক্ষমা চেয়েছেন বিজেপি র রাজ্য সভা সাংসদ। আজ কোচবিহার পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআরও করেছে। কংগ্রেস, তৃণমূলের সব শিবির, সিপিএম প্রমুখ সব বিরোধী দলই নেতাজিকে নিয়ে তাঁর অবমাননাকর মন্তব্যর জন্য গ্রেফতারের দাবি করেন।
আজ মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তবে উনি বর্ষীয়ান মানুষ। সিনিয়র সিটিজেন।।
কিছুটা নরম সুরে এই কথা বললেও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইন আইনের পথে চলবে।
নেতাজির অবমাননার দায়ে পাঁচ জন গ্রেফতার হয়েছে। সমাজ মাধ্যমে ২৮২ টি মুছে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পদক্ষেপে এই সব ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ছয়টি এফআইআর হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন, পরবর্তী মন্তব্য র সময় সতর্ক থাকবেন, সেটা ভাল বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*