কলকাতাগামী বিমান (Flight) বাতিল, ক্ষুব্ধ যাত্রীর ভাঙচুর বিমানবন্দরে

Spread the love

রোজদিন ডেস্ক :
অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য বিমানে (flight) কলকাতা নিয়ে আসছিলেন তিনি। বিমানবন্দরে (Air Port) ৫/৬ ঘন্টা অপেক্ষা করে জানলেন, যান্ত্রিক ত্রুটির জন্য উড়ান বাতিল। এতে আর নিজেকে সংযত রাখতে পারেননি মামনি খারাত। কেন তাঁদের এতক্ষণ বসিয়ে রাখার পর বিমান বাতিলের কথা জানানো হোল, এতে তুমুল উত্তেজিত হয়ে বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তুমুল বচসা, তর্ক, এমনকি বহু জিনিসপত্র ও রাগের চোটে ভেঙে ফেলেন তিনি। গতকাল ভুবনেশ্বর বিমানবন্দরের এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, দুপুর আড়াই টেয় ইন্ডিগোর কলকাতাগামী বিমান ছাড়ার কথা ছিল। পরে তা সাড়ে পাঁচটা নাগাদ ছাড়ার কথা বলা হলেও ছটার সময় জানিয়ে দেওয়া হয় উড়ান বাতিল। এতে সব যাত্রীই ক্ষুব্ধ হলেও মামনি খারাত রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন। দাবি করেন, অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতা যাওয়ার জন্য তাঁকে অন্য উড়ানের ব্যবস্থা করে দেওয়া হোক। এই নিয়ে বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তুমুল বচসায় জড়ান তিনি। প্রচুর জিনিস ভাঙচূর করেন। কয়েকজন যাত্রীও তাঁর সমর্থনে ছিলেন। সূত্রের খবর, পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে কলকাতা যাওয়ার বিকল্প উড়ানের ব্যবস্থা করে দেন।
এই ভাঙচূরে বিমানবন্দরে ৪৯ হাজার টাকার মত জিনিসপত্র নষ্ট হয় বলে প্রকাশ। কর্তৃপক্ষ তা দ্রুত সারানোর ব্যবস্থা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*