১০টা

Spread the love
  1. রাজ্যে প্রথম ১৪ অগস্ট, শুক্রবার পালিত হলো ‘বিভাজন বিভীষিকা’ স্মৃতি দিবস। স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন দেশভাগের জেরে গণহত্যার প্রতিবাদে এই দিবস পালনের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল আরএন রবি। সেই মতো মৌলালি যুবকেন্দ্রে এ দিন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
  2. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা তো সবসময় পূর্ণাঙ্গ, অখণ্ড ভারত চাই। এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শিবাজি, মহারানা প্রতাপ সবাইকে ভুলিয়ে রাখা হয়েছিল। তাঁদের ইতিহাস আমাদের আরও ভালোভাবে জানতে হবে।’ একই সঙ্গে ৬০ শতাংশের বেশি নম্বর পেলেই বিবেকান্দ স্কলারশিপ দেওয়া হবে বলে জানান তিনি।
  3. শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যা-রত্ন দিবস পালন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিদ্যাসাগর মহাশয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”
  4. দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (এমস)-এ ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, জেপি নাড্ডার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যার মধ্যে করোনারি এনজিওগ্রাফিও অন্তর্ভুক্ত। হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন
  5. রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরে। দেখানো হল কালো পতাকা, অখিলকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম।
  6. ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগে গত ১১ অগস্ট গ্রেপ্তার হয়েছিলেন ক্রিকেটার অভিষেক পোড়েল।
  7. হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  8. খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হলো ধৃত নির্মল ঘোষকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ল স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও এ দিন খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁকেও লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
  9. বিহারের গয়াজিতে একটি পুরোনো কুয়োয় পড়ে গিয়ে বাবা, ছেলে-সহ চারজনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ডোভি ব্লকের গড় কর্মৌনি গ্রামে।
  10. শুক্রবার দুপুরে পুরী স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন। স্টেশনে ঢোকার প্রায় ৫০০ মিটার আগে, প্ল্যাটফর্ম নম্বর ৩-এর কাছে বেলাইন হয়ে যায় তালচের-পুরী মেমু। ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে খবর। তবে ট্রেনটি সে সময়ে ধীর গতিতে চলায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*